শনিবার, 18 এপ্রিল 2026

মেনু
শিরোনাম
জাতীয়, রাজনীতি, সংবাদে, সারাদেশ 17 এপ্রিল 2026, 02:48 অপরাহ্ন 7

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও মোস্তফাপুর মাদ্রাসা শাখার কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা জেলার উদ্যোগে সদর দক্ষিণ উপজেলা ও মোস্তফাপুর মাদ্রাসা শাখার কমিটি গঠন ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল ( বৃহস্পতিবার ) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মোঃ আলাউদ্দিন সালেহীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা মোঃ আবু ওয়াক্কাস। কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ আব্দুল মতিন চৌধুরী। সভাপতি, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা।

অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মুফতি মুহাঃ জাকারিয়া হুসাইন। মুদীর কুমিল্লা মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সে, সহ সভাপতি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখা । মাওলানা মোহাম্মদ জাকির হুসাইন। সহ সভাপতি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখা। মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হোসেন ছালেহী। সেক্রেটারি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখাসহ
বিভিন্ন উপজেলার সভাপতি, সেক্রেটারি ও নেতৃবৃন্দ।

নতুন কমিটির কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সভাপতি, মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সেক্রেটারি, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আনাস।

মোস্তফাপুর মাদ্রাসা শাখার সভাপতি, হাফেজ মুহাম্মদ শাহাদাত, সহ সভাপতি হাফেজ মুহাম্মদ আরিফিন এবং সেক্রেটারি, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

আরো পড়ুন