শিরোনাম

কুমিল্লার দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ৫ টি ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা

কুমিল্লা দেবীদ্বার উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের অবৈধ ৫ টি ইটভাটাকে ২১ লাখ টাকা জরিমানা ওসহ চিমনি, কাচামাল ধ্বংস করে দেয় ম্যাজিস্ট্রেট।



বুধবার দুপুরে দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি এলাকার এইচ বি এসি ব্রিকস, একতা ব্রিকস, চন্দ্রনগর ফাইভ স্টার ব্রিকস, এমএস ব্রিকস ও কে এমবি ব্রিকসসহ পাঁচটি ব্রিকস ফিল্ডকে মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



৫ টি ইটভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করে ২১ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট সফিকুল ইসলাম ও পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধরসহ পুলিশ, RAB, ফায়ার সার্ভিসের সদস্যরা।



এসময় তিনি বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিয়ে ইটভাটার পরিচালনা করার নির্দেশ দেন।

আরো পড়ুন